Gobardanga Gabeshana Parishad

নিয়মিত কর্মসূচি

জীববৈচিত্র্য ব্যবস্থাপনা সমিতি (Biodiversity Management Committee)

ক) জীববৈচিত্র্য নথি প্রস্তুত (Preparation of Biodiversity Register) ও তার সংযোজন-পুনর্গঠন।

খ) জৈব মেলা ও জৈব চাষের প্রচার ও প্রসার (Organisms of Organic Fair and Ecofriendly Agriculture), মৌমাছি পালন কর্মসূচি ও মধু বিক্রয় করা হয়।

গ) প্রচারমূলক কর্মসূচি— ত্রৈমাসিক ‘জীববৈচিত্র্য সুরক্ষা বার্তা’ পত্রিকা প্রকাশ (২০২০ থেকে শুরু) —সম্পাদক : দীপাঞ্জন দে। মূল্য— প্রতি সংখ্যা ৪০ টাকা, তিন বছরের গ্রাহক চাঁদা ৫০০ টাকা। আজীবন গ্রাহক চাঁদা— ৫০০০ টাকা। (৪৮ পাতা + রঙিন কভার ৪ পাতা)

ঘ) জৈব বৈচিত্র্য রক্ষার আন্দোলনের প্রসারে গ্রন্থ প্রকাশ করা হয়।

ঙ) জলাভূমি রক্ষা ও সবুজায়ন প্রকল্প রূপায়িত করা।

চ) পাতা পচা (কম্পোস্ট) সার ও কেঁচো সার (কৃষকবন্ধু, গাইঘাটার সহায়তায়)— তৈরি ও বিক্রয় করা হয়। যাবতীয় যোগাযোগ— ৯০৬৪৭৫৭৬৮৪

স্কুল পর্যায়ে (প্রাথমিক ও মাধ্যমিক স্তরগণিত শিক্ষাকে জনপ্রিয় করা

অ-প্রথামাফিক বিজ্ঞান ক্লাবের কাজের সূত্র

‘গণিত ভীতি’ শব্দটাকে বর্জন করে ‘গণিতকে ভালোবাসো’ বা গণিত শিক্ষায় আগ্রহী করা— এধরনের লক্ষ্য পূরণে ত্রৈমাসিক ‘গণিত ভাবনা’ পত্রিকা প্রকাশ করা, গণিত বিষয়ক কর্মশালা ও আলোচনাচক্র অনুষ্ঠিত করা, গণিত মেলা সংগঠিত করা ইত্যাদি।

ক) ত্রৈমাসিক ‘গণিত ভাবনা’ প্রকাশ— ২০১৮ থেকে নিয়মিত প্রকাশিত। প্রতি সংখ্যা ৪০ টাকা, তিন বছরের গ্রাহক চাঁদা — ৫০০ টাকা, আজীবন গ্রাহক চাঁদা ৫০০০ টাকা  (৪৮ পৃষ্ঠা + ৪ পৃষ্ঠা রঙিন কভার)।

খ) এপর্যন্ত ২৫টি গণিত গ্রন্থ (বাংলা ভাষায়) প্রকাশ করা হয়েছে।

গ) বিভিন্ন বিদ্যালয়ে নিয়মিতভাবে গণিত কর্মশালা পরিচালনা করা হয়।

যাবতীয় যোগাযোগ— ৯০৬৪৭৫৭৬৮৪

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these